কনটেন্ট সাবমিশনের নীতিমালা

লেখা জমা নেয়ার ক্ষেত্রে বাঙলানামা যে নীতিমালা অনুসরণ করে থাকে।


১। কম্পিউটারে কম্পোজ করে বাঙলানামা-র ই-মেইলে লেখা প্রেরণ করতে হবে। লেখার ভাষা ও বক্তব্য সৃষ্টিশীল, চিন্তা-উদ্দীপক, প্রাঞ্জল ও চারুধর্মী হতে হবে ।

২। সম্পূর্ণ লেখা পাঠানোর আগেই ২০০-৩০০ শব্দের মধ্যে একটি এ্যাবস্ট্রাক্ট লিখে পাঠাতে হবে। এ্যাবস্ট্রাক্ট গৃহিত হলে পরবর্তী ধাপে সম্পূর্ণ লেখা আহ্বান করা হবে।

৩। ৩৫০০-৪০০০ শব্দের মধ্যে লেখার পরিধি সীমিত রাখতে হবে। প্রেরিত প্রবন্ধের বিষয়ে সকল দায়দায়িত্ব লেখক বহন করবেন।

৪। লেখায় রেফারেন্স উল্লেখের ক্ষেত্রে শিকাগো ম্যানুয়াল-১৭ এর রীতি অনুসরণ করতে হবে। অথবা রেফারেন্স গ্রন্থ/জার্নাল/আর্টিকেলের নাম, খন্ড, পৃষ্ঠা, লেখক, প্রকাশনী, সংস্করণ, প্রকাশকাল, প্রকাশস্থল ইত্যাদি যথাসম্ভব বিস্তারিত উল্লেখ করতে হবে।

৫। উদ্ধৃতির ক্ষেত্রে মূল বানান অক্ষুন্ন থাকবে, তবে মূল লেখায় বাঙলানামা গৃহিত বানানরীতি অনুসৃত হবে ।

৬। কেবলমাত্র সম্পাদক প্যানেল কর্তৃক মনোনীত লেখাই প্রকাশিত হবে। লেখা পরিমার্জন, ত্রুটি সংশোধন ও মান- উন্নয়নে সম্পাদকের পূর্ণ অধিকার থাকবে। এক্ষেত্রে লেখকের সঙ্গে আলোচনা, পরামর্শ ও সংলাপের মধ্য দিয়ে সম্পাদক-ই শেষ সিদ্ধান্ত নেবেন।